ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই : নাহিদ ইসলাম

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই। 

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চান তারা। তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে হবে।

২৯ অক্টোবর বুধবার রংপুর পর্যটন মোটেলে বিভাগের ৮ জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে। পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে। এসব সংকট উত্তরণের জন্য আমাদের ঐক্য প্রয়োজন। 

দলগুলোর মধ্যে যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে এক জায়গায় থাকতে হবে।

তিনি বলেন, টেকসই স্থিতিশীল পরিবর্তনের জন্য ন্যূনতম সংস্কার করে, অল্পকিছু জায়গায় সংবিধান সংস্কার করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

জোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা রয়েছে। বিএনপির শাসনামল নিয়ে দুর্নীতির অনেক সমালোচনা আছে। 

সরকার পতনের পরও তাদের দল নিয়ে সমালোচনা হয়েছে। জামায়াতের ঐতিহাসিকভাবে দায়ভার রয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী তারাও সমালোচিত। 

তাই কোনো জোটে গেলে অবশ্যই ভাবতে হবে। নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ, বিচার, সংস্কারের প্রশ্নে আমাদের কাছাকাছি ভূমিকায় রয়েছে, তাদের বিষয়ে চিন্তা করবো।

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আমরা এই প্রতীক চেয়েছি। একটা নবগঠিত দলের সঙ্গে বেইনসাফি করলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঐকমত্য কমিশনের দুটি প্রস্তাবনা দেওয়ার দরকার ছিল না। দ্বিতীয় প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। 

প্রথম প্রস্তাবে আমরা সমর্থন দিচ্ছি কিছুটা সংশোধন সাপেক্ষে। আমাদের দাবি ছিল জুলাই সনদের আদেশ প্রকাশ করা ও আদেশটি কে জারি করবে এ বিষয়টি পরিষ্কার করা। 

সুপারিশে বলা হয়েছে আদেশ জারি করবে অন্তর্বর্তী সরকার। এছাড়া গণভোটের কথা বলেছি।

ঐকমত্য কমিশনে আলোচনা নিয়ে নাহিদ ইসলাম বলেন, বিএনপি বড় সংস্কারের বিপক্ষে ছিল। স্বাভাবিকভাবে গোটা সংস্কার প্রক্রিয়া তারা চায় কিনা সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। 

গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে। অন্যদলগুলো ঐকমত্য হওয়া ও জনগণের চাপের কারণে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। 

জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা এনপিসির প্রধান সমস্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমস্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

1

গুলশানে বিএনপি কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

2

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

3

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

বিএনপির সঙ্গে করা বিশ্বাস ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার: ড. আ

6

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

7

জাতীয় সংসদ নির্বাচনের পরই হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

8

ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, সরাসরি এভারকেয়ার হাসপাতাল

9

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

10

পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

11

বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ: শামা ওব

12

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

13

অতীতের কলঙ্ক মুছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: ইসি

14

বনানীতে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

15

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

16

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

17

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

20