ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজকীয় ব্রাইডাল লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন এই ঢালিউড কুইন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্রাইডাল ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নজর কাড়ে তার ভক্তদের। অপুর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অফ হোয়াইট একটি লেহেঙ্গায় সেজেছেন নায়িকা। 

সাথে পরেছেন ভারি নেকলসে, ইয়ারিংস; মাথায় টিকলি। হাতে একটি পুরোনো দিনের ক্যামেরা নিয়েও পোজ দিতে দেখা যায় তাকে। সঙ্গে মেকআপ আর স্নিগ্ধ হাসিতে ফুটে ওঠে তার এক রাজকীয় লুক!  ছবিগুলো পোস্ট করার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে অপুর মন্তব্য ঘরে। 

ভক্তরা তার এই নতুন রূপের প্রশংসা করে নানারকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, ওয়াও! এই পোশাকে তো অপু বিশ্বাসকে রানীর মতো লাগছে, বিউটিফুল!’ আরেকজন মন্তব্য করেছেন, আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন। 

ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিলেও সমসাময়িক ফ্যাশন ও ট্রেন্ডে যে তিনি এখনো অনন্য, এই ফটোশুটের মাধ্যমে সেটি ফের প্রমাণ করলেন এই নায়িকা। এদিকে, দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন। 

কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হওয়ার পর থেকে দর্শকমহলে বেশ আলোচনা দেখা যায়।  পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে।           

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও জাতির জন্য কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অব্যাহত থাকবে:

1

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

2

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

3

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে নিবন্ধিত সব দলের সঙ্গে জাতিসং

4

যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার আজ দুপুর ২টার পর ব

5

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

6

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

7

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

8

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেল

9

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

10

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

11

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

12

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

13

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

14

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

17

আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ: মহাপরিচাল

18

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

19

বিএনপির সঙ্গে করা বিশ্বাস ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার: ড. আ

20