ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে মানুষ আশাবাদী, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট নই : মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে খুন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। 

কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করব, সরকার এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় এসব ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আরও সক্রিয় ভূমিকা নেবে।  তিনি বলেন, তারেক রহমান যে সফরটি করছেন, সেটিকে তার ব্যক্তিগত সফরই বলা যায়। 

তিনি তার নিজের জেলা বগুড়ায় যাবেন। সেখান থেকে রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি দিনাজপুরে যাবেন তার নানীর কবর জিয়ারত করতে।তারপর ঠাকুরগাঁওয়ে যাবেন, সেখানে কয়েকজন শহিদ রয়েছেন, তাদের মধ্যে একজন শহিদের কবর জিয়ারত করবেন। 

এরপর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে একটি গণদোয়ায় অংশ নেবেন। বলা যেতে পারে, এটি তার একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। একই সঙ্গে তার দায়িত্ব রয়েছে গণঅভ্যুত্থানে আমাদের যে সব শহিদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো। সেটাই তিনি জানাবেন।                                           

আজ ৯ জানুয়ারি শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, তিনি যখন দেশে আসেন, তখন ঢাকায় লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা জানাতে জমায়েত হয়েছিল। 

এখন তিনি জেলাগুলোতে আসছেন, এতে স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। আমাদের অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয় গুলোতে  কাজ করার সুযোগ পায়নি এবং বিশেষ করে আমাদের ছাত্রদলকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। 

যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আর যে বিষয়টি আমি জোর দিয়ে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিন প্রভাব ফেলেনি। আশা করি, এবারও ফেলবে না।  

তিনি আরও বলেন, আপনারা জানেন, গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম। সেভাবেই হয়েছে। আর সংসদের যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমার-আপনার বহু আগের দাবি। 

২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে আমরা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেখানে না বলার কোনো কারণ দেখছি না।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

1

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

2

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

6

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

7

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

8

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

9

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

10

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

11

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপা

12

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

13

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ২৩ হাজার প্রবাসী ভোটার পো

14

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

15

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

16

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট

17

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

18

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

19

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

20