ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তদন্তের নির্দেশ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ঘোষণা

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় অবস্থিত শাহ আলম কেমিক্যাল গোডাউন ও সংলগ্ন প্রিন্টিং কারখানায় মঙ্গলবার (১৫ অক্টোবর) ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
বুধবার (১৫ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । এতে বলা হয়, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  
অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে।এছাড়াও দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত ও নিহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা, কারখানার ঝুঁকি নিরূপণ, ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আন্দোলনে তীব্র যানজট, নাগরিকদের কাছে ডিএমপির দুঃখ

1

খুলনা বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রস্তু

2

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্র

3

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

4

ভূমিসেবায় এসিল্যান্ডদের গাফিলতি কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়: ভূ

5

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

6

মোটরসাইকেলে ককটেল সন্ত্রাস: হামলাকারীদের সরাসরি গুলি করার নি

7

নির্বাচন ও গণভোটে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিতের নির্দে

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

10

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

11

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

12

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

15

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

16

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

17

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

18

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

19

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

20