ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংবিধানই বিচার বিভাগের শক্তির মূল: প্রধান বিচারপতি

ওশান নিউজ প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই বিপ্লব সংবিধান বাতিলের কথা বলেনি। বরং জনজীবনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাড়া দেওয়ার মানসিকতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সংবিধানের সঙ্গে সম্পৃক্ততাকে শুদ্ধ করার চেষ্টা করেছে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'বে অব বেঙ্গল কনভারসেশন, বাংলাদেশ’-শীর্ষক সেমিনারে উদ্বোধনী বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশকে তার সাংবিধানিক জীবনের ব্যাকরণ পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। এটি রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে মনে করিয়ে দিয়েছে যে, আইনের শাসন কোনো আমলাতান্ত্রিক রীতিনীতি বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অলংকার নয়। 

বরং আইনের শাসন হলো-সাংবিধানিক ব্যবস্থার একটি নৈতিক পাঠ, যা ন্যায্যতা, যুক্তি এবং জনগণের সম্মতির ওপর ভিত্তি করে। এটি অধিকারের মাধ্যমে, সীমাবদ্ধতার মাধ্যমে, শাসিতদের যে মর্যাদা প্রদান করে তার মাধ্যমে এর দিকে ইঙ্গিত করে।

প্রধান বিচারপতি বলেন, জুলাই বিপ্লব সংবিধান বাতিলের কথা বলে নাই, বরং এটি সংবিধানের প্রতি আমাদের আনুগত্য ও দায়িত্ববোধকে শুদ্ধ করার আহ্বান জানিছে। ত্রুটি-বিচ্যুতি এবং অতীতের কাটা-ছেঁড়ার পরও বর্তমান সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর।

প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য তার ঘোষিত রোডম্যাপের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর সংস্কার রোডম্যাপ ঘোষণা করা হয়। এটি জাতীয় আকাঙ্ক্ষাকে কাঠামো দেওয়ার প্রচেষ্টা। 

রোডম্যাপে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক পৃথককরণের বিষয়ে বিশদভাবে তুলে ধরেছিলেন। সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হয়।

প্রধান বিচারপতি বলেন, গত কয়েক মাস ধরে অভূতপূর্ব বিচারিক রোডশোর একটি ধারাবাহিকতায় রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম পরিচালিত করছি। বিচারক নিয়োগে বিধান প্রণয়নসহ ইতোমধ্যে নেয়া পদক্ষেপ তুলে ধরেন তিনি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার গুরুত্ব তুলে ধরেন। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারিসহ অন্যান্য পদক্ষেপের কথা তার বক্তব্যে উল্লেখ করেন প্রধান বিচারপতি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

1

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

2

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল নির্বাচন কমিশ

5

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

6

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

9

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

10

লঞ্চ সংঘর্ষের ঘটনায় কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ করল নৌপরিবহন মন

11

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, দিনের তাপমাত্রা বাড়তে

12

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

13

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

14

Test

15

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

16

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর-এর ৭৫ বছর পূর্তিতে প্ল

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

নভেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

20