ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে  ১০ নভেম্বর সোমবার বিকেলে আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েল মার্কেটের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে জসীমউদ্দিন রোড প্রদক্ষিণ শেষে মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় সড়কজুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় পতাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

র‍্যালির প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্যে এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে এবং কাকে মূল্যায়ন করলে ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের প্রাপ্য সম্মান নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, গণভোটে বিএনপি’র আপত্তি নেই, তবে তা হতে হবে জাতীয় নির্বাচনের দিনেই। দেশের জনগণ এখন বিএনপি’র পক্ষে অবস্থান নিয়েছে, পরিবর্তনের স্রোত এবার কেউ রুখতে পারবে না।

র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা আহ্বায়ক হাজি ফজলুল হক, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, বিমানবন্দর থানার আহ্বায়ক মনির হোসেন, ভাটারা থানার আহ্বায়ক আব্দুল লতিফ, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জামির আহমেদ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস. এ. খোকন, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরখান থানার যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার, খিলক্ষেত থানার যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক আলমাস আলী, উত্তরখান থানার যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, দক্ষিণখান থানার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সবুজ, দক্ষিণখান থানার যুগ্ম আহ্বায়ক শাহ জালাল এবং বিমানবন্দর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. জালাল আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

3

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

4

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

5

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের নতুন জুটিতে জ্যোতির্ময়ী কুণ্ডু–ত

6

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

7

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

8

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

9

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

10

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

11

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

12

কোর্ট ফি’র ২০% আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে ঢাকা আইনজ

13

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

14

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

15

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

16

৫ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

17

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

18

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

19

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

20