ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে বলে পুনরায় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।

২০ অক্টোবর সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বডিওর্ন ক্যামেরা কেনা হবে এবং এ বিষয়ে সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

তিনি আরও বলেন, বিগত তিনটি সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব থেকে বিরত রাখা হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক কিছু বড় অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে কিনা- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব ঘটনা তদন্তের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে।

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানো এবং বিমান ও বিমানবন্দরে সর্বোত্তম সেবা প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

1

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

2

মানবতাবিরোধী অভিযোগে রাজসাক্ষী হিসেবে হাজির সাবেক আইজিপি মাম

3

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

4

অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া: ড. আব্দু

5

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

6

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

7

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক

8

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

9

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা

10

১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ, চালু হচ্ছে

11

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

12

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

13

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

14

রাজকীয় ব্রাইডাল লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

15

প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশে গভীর উদ্বেগ খুচরা বিক্র

16

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন,

17

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে : তথ্য ও সম্প

18

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

19

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক বৈঠক: বিকেলে এনসিপি, সন্ধ্যা

20