ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপোরেট সুবিধা

ওশান নিউজ প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড় পাবেন র‍্যাংগস গ্রুপের কর্মীরা।  সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফুডপ্যান্ডা বাংলাদেশের করপোরেট বিজনেস লিড ওসমান গনি এবং র‍্যাংগস গ্রুপের হেড  অব হিউম্যান রিসোর্সেস হাফিজুল ইসলাম।

এ চুক্তির ফলে,র‍্যাংগস গ্রুপের তিনটি অঙ্গপ্রতিষ্ঠানর‍্যাংগস মোটরস লিমিটেড, র‍্যাংগস মোটরস ওয়ার্কশপ লিমিটেড এবং র‍্যাংগস ফার্মাসিউটিক্যালস পিএলসি’র কর্মীরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড় পাবেন। 

এছাড়া অফিসে মিল ম্যানেজমেন্ট সহজ করার জন্য এ চুক্তির আওতায় আরও থাকছে কাস্টোমাইজড করপোরেট মিল প্ল্যান, বাল্ক অর্ডার এবং ডিজিটাল মিল ভাউচার সুবিধা। পাশাপাশি  ফুডপ্যান্ডা ফর বিজনেস এর মাধ্যমে রিয়েল টাইম অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট এবং সুবিধা অনুযায়ী বাজেট বরাদ্দের সুযোগ পাওয়া যাবে।

র‌্যাংগস গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্সেস হাফিজুল ইসলাম বলেন, ফুডপ্যান্ডার সাথে এ অংশীদারিত্ব কর্মীদের কল্যাণের জন্য আমাদের যে অঙ্গীকার রয়েছে তা আরও দৃঢ় করবে।

 ফুডপ্যান্ডা সবসময়ই নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। এই চুক্তির মাধ্যমে এখন আমরা আমাদের কর্মীদের জন্য খাবার অর্ডারের ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা  নিশ্চিত করতে পারব।

ফুডপ্যান্ডা বাংলাদেশের করপোরেট বিজনেস লিড ওসমান গনি বলেন, করপোরেট মিল ম্যানেজমেন্ট সমাধান দেওয়ার মাধ্যমে কর্মীদের সুবিধা বাড়াতে ফুডপ্যান্ডা প্রতিশ্রুতিবদ্ধ। 

এ চুক্তির মাধ্যমে র‍্যাংগস গ্রুপের কর্মীরা আমাদের প্ল্যাটফর্মে খাবার ও গ্রোসারি পণ্য অর্ডারে আরও বেশি সুবিধা উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাংগস গ্রুপের এইচআর বিজনেস পার্টনার আনিকা নূর। ফুডপ্যান্ডা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির করপোরেট সেলস স্পেশালিস্ট স্বাক্ষর দেওয়ান, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইশতিয়াক খান, করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সাকিফ মুবতাসিম এবং করপোরেট সেলস অ্যাসোসিয়েট জানিয়া কবির জুথি।       

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

1

রকস্টার জেমসের সুখবর: তৃতীয় বিয়ে ও পুত্রের আগমন

2

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ড

3

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

4

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

5

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

6

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

7

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

8

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

9

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

10

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

11

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

12

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

13

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

14

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

15

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

16

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

17

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

18

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

19

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

20