ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতিতে টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকা, ভোটের পরিবেশ হুমকির মুখে: সাদ্দাম

ওশান নিউজ প্রতিবেদক : ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ ভোটকেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করতে পারে। একটি দল চাঁদাবাজি ও টেন্ডারবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। 

সাম্প্রতিক সহিংসতা ও দলীয় কোন্দলে দেশে ইতোমধ্যে ২০০-র বেশি মানুষ নিহত হয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশাসন শক্তিশালী পক্ষের দিকে ঝুঁকছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ। 

আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তুলে তিনি বলেন, ভিন্নমতের সংবাদ প্রকাশে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এখন সত্য প্রকাশের বড় শক্তি হয়ে উঠেছে। 

ব্যাংকিং খাতে ঋণখেলাপি, সিন্ডিকেট ও দুর্নীতির বিষয়েও তিনি উদ্বেগ জানান এবং বলেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে ৫৪টি দল খুলনা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে অংশ নেয়। ফাইনালে দৌলতপুর থানার ১ নম্বর ওয়ার্ড ও খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের মুখোমুখি হয়। টসে জিতে খালিশপুর ৯ নম্বর ওয়ার্ড ফিল্ডিং নেয়। 

দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড ১২ ওভারে সব উইকেট হারিয়ে ৯৭ রান করে। জবাবে খালিশপুরের দল মাত্র একটি উইকেট হারিয়ে ৯৮ রান তুলে ৯ উইকেটে জয় পায়। বিজয়ী দলকে নগদ ১৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলকে ১০ হাজার টাকা ও রানারআপ ট্রফি দেওয়া হয়। 

খালিশপুর দলের নাহিদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সব খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। যুববিভাগের মহানগরী সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হামিদুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান, মাওলানা শাহারুল ইসলাম, আ স ম মামুন শাহীন, অধ্যাপক ইকবাল হোসেন, এস এম হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোশাররফ আনসারী, মনোয়ার আনসারী, আব্দুস সালাম, জাহিদুর রহমান নাঈম, এস এম মাহফুজুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, রবিউল ইসলাম ফয়সাল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

1

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

2

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

3

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

4

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

5

স্বাস্থ্যসেবা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্পূর্ণ: পরিবেশ উপদেষ্ট

6

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

7

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারে সরকারের পূর্ণ প্রস্তু

8

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্ত

9

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

10

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূল

11

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও

14

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে রংপুরে উদযাপিত মহান বিজয় দ

15

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

16

জ্বালাও-পোড়াওয়ে আ.লীগ প্রমাণ করেছে তাদের নেশা সন্ত্রাস: প্রে

17

পে কমিশনের কাছে প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধার

18

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে

19

সেনানিবাসে খালেদা জিয়া: প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একান

20