ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন

ওশান নিউজ প্রতিবেদক : পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের সর্ব উত্তরের এই জেলার মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ।

আজ ১০ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়েছে।

রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুর ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে বের হতে হিমশিম খেতে হচ্ছে। ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও এতে তেমন উষ্ণতা মেলেনি।

এর আগে, মঙ্গলবার ভোরেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। 

টানা কয়েক দিন ধরে তাপমাত্রার এমন বড় পার্থক্য শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। সামনে আরও তাপমাত্রা কমতে পারে।           

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি বিরোধ নিরসনে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ অত্যন্ত গুরু

1

বাংলাদেশ জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা.শফিকুর রহমান

2

নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কথা স

3

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

4

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান

5

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

6

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক টানাপড়েনপূর্ণ: পররা

7

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

8

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর ঘ

9

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ২৩ হাজার প্রবাসী ভোটার পো

10

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

11

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

12

প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২

13

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: রাজশাহীতে মিষ্টি বিতরণ

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

16

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

17

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর-এর ৭৫ বছর পূর্তিতে প্ল

18

৬ ডিসেম্বর: তারেক রহমানের চোখে অবিস্মরণীয় গণতন্ত্র দিবস

19

জলবায়ু মোকাবিলায় বাড়তি অর্থায়ন ও প্রযুক্তি চাই: এশিয়া-প্যাসি

20