ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত

ওশান নিউজ প্রতিবেদক : আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ ২৪ ডিসেম্বর  বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। 

এ নিয়োগ শপথগ্রহণের তারিখ হতে কার্যকর হবে। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি।

আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি শপথ পাঠ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

1

মালদ্বীপে বোল্ড লুকে মিম, নেটিজেনদের কমেন্টে উষ্ণতার ঝড়

2

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

3

ব্যারিকেড ভাঙল শিক্ষকরা, শাহবাগে অবরোধে উত্তাল ঢাকা

4

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

7

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া ম

8

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

9

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

10

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

11

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

12

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

13

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

14

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

15

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

16

দ্বিপাক্ষিক সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ

17

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

দীর্ঘ নির্বাসনের অবসান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দ

20