ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া মাহফিল

ওশান নিউজ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল বিকেলে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার আগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. কে এ বারী, গাজী আহসান হাবিব, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন আব্বাসী, জেলা ওলামা দলের সভাপতি আইয়ুব খান প্রমুখ। 

দোয়া মহফিল সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া। 

তার সন্তান তারেক রহমান লন্ডন থেকে লড়াই করেছেন, নেতৃত্ব দিযেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তিনি বাংলাদেশের মানুষকে অভয় দিয়েছেন, সাহস যুগিয়েছেন। 

খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নিরলস সংগ্রাম করেছেন। আজ বেগম খালেদা জিয়া অসুস্থ। তার অসুস্থতা গোটা বাংলাদেশের মানুষকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। 

তিনি বলেন, একটা নির্বাচন না হওয়া পর্যন্ত, জনগনের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষের মনে ভয়, দ্বিধা কাজ করছে। এ দেশে কখন যেন কী হয়। এই সময়ে বেগম খালেদা জিয়াকে আমাদের বেশি প্রয়োজন। 

এই সময় বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশ থেকে হারিয়ে যাই, তিনি যদি আমাদের থেকে চিরবিদায় নেন, তাহলে বাংলাদেশের ভাগ্যে কী পরিস্থিতি হবে তা আমরা বলতে পারি না। বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য, এই ভূখণ্ডের মানুষের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। 

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

1

সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে চাঞ্চল্যকর জ

2

ডিসেম্বরে চূড়ান্ত হবে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্ট

3

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

4

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

5

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

6

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

7

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

8

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

9

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

10

বিএনপির রাজনীতিতে নতুন মুখ: যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্

11

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

12

নির্বাচনে আওয়ামী লীগের পথ বন্ধ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

13

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

14

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

15

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায়

16

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

17

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

18

অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া: ড. আব্দু

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20