ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিচুক্তি আলোচনার মাঝেই থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ

ওশান নিউজ প্রতিবেদক : শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দেশ দুটি একে-অপরের ওপর হামলা চালায়। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত প্রদেশ সিসাকেত এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। 

থাই মিডিয়াগুলো জানিয়েছে, কম্বোডিয়া প্রথমে বিএম-২১ রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর জবাব দিতে কামান, ট্যাংক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে থাই সেনারা।

এরমধ্যে সিসাকেত প্রদেশে এক থাই সেনা আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা কম্বোডিয়ার ১৯টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। কম্বোডিয়ার শিক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। 

এতে দেখা যাচ্ছে, স্কুল শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের হামলার কারণে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এতে করে তারা হুড়োহুড়ি করে স্কুল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে।

বুধবার পাক্কাদ-পাইলিন সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে বসেন। এর কয়েক ঘণ্টা আগে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।   গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাড়িঘর থেকে পালিয়ে বাস্তুহারা হয়ে গেছেন।

আসিয়ান দেশগুলো এ আলোচনায় পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। তবে আজ তারা কোনো ধরনের ব্রেকথ্রু আশা করছে না।

আলজাজিরার সাংবাদিক আসাদ বেঈগ কম্বোডিয়ার রাজধানী থেকে জানিয়েছেন, আজকের বৈঠক হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের মধ্যে। এতে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন না। ফলে আজ কোনো ধরনের যুদ্ধবিরতির ঘোষণা আসবে না।

তবে এ বৈঠকের মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া ঠিক করতে পারে। সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

1

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

2

পুলিশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি-এমপিও দাবিতে

3

আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

4

ইইউ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমির ডা. শফ

5

সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তি পাচ্ছেন ৩৭ যাবজ্জীবন কারাবন্

6

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে চমক মুক্তি পেল ‘কিং’ সিনেমার বহুল

7

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

8

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

9

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

10

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

11

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বা

14

বংশালে পাঁচতলা ভবনের ধসে নিহত ৩, আহতদের হাসপাতালে ভর্তি

15

টিএফআই গুম-নির্যাতন মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

16

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

17

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্

18

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

19

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ

20