ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবস স্কুল কাবাডিতে ধামরাইয়ের দাপট, বালক-বালিকা উভয় বিভাগে শিরোপা

ক্রীড়া প্রতিবেদক : ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট। টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা- উভয় বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ধামরাইয়ের স্কুলগুলো। 

বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়। বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ। 

ম্যাচের শুরুতে দুই দলের মধ্যে সমানে সমান লড়াই চললেও সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হার্ডিঞ্জ স্কুল। প্রথমার্ধ শেষে তারা ৩০-২০ পয়েন্টে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধেও সেই দাপট ধরে রেখে পয়েন্টের ব্যবধান আরও বাড়াতে থাকে ধামরাইয়ের ছেলেরা। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও হার্ডিঞ্জ স্কুলের কৌশলী আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৬৫-৪১ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বীতা করে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সাথে। প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ধামরাইয়ের মেয়েরা, যেখানে বিরতির আগে স্কোর ছিল ২৯-১৮।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ মিরপুর গার্লস আইডিয়াল স্কুলকে 'অলআউট' করে বড় লিড নেয় হামিদা আফাজ স্কুল। পুরো ম্যাচে মিরপুরের মেয়েদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়ে ৫৬-৩৭ পয়েন্টে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিওএ মহাসচিব বলেন, কাবাডি ফেডারেশন খুবই ভালো করছে। নারীদের বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পাশাপাশি মেয়েরা ভালো ফলাফলও করেছে। সামনে এশিয়ান গেমসে আমরা কাবাডি থেকে পদক প্রত্যাশা করি। এই স্কুল টুর্নামেন্টগুলোই ভবিষ্যতের পাইপলাইন তৈরি করবে।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘স্কুল কাবাডি আমরা চলমান রাখবো। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ের আওতায় আনা হবে। সরকার ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতা পেলে কাবাডি অবশ্যই ঘুরে দাঁড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

1

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

2

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

3

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

4

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

5

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

6

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

7

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

8

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

9

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

10

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

11

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

12

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

13

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

14

৫ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

15

প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশপত্র

16

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

17

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পে

18

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

19

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

20