ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে সরকার চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও এতে কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কিনা, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাজ্য ও তুরস্কের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ দুপুর পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রথমে ইংল্যান্ডকে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষজ্ঞরা তদন্ত করে আগুন লাগার কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।

তিনি আরও জানান, আগুন নেভানোর প্রক্রিয়া নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোকে আমলে নিয়ে সরকার কাজ করছে। বিমানবন্দরের ভেতরে যে ইউনিটগুলো রয়েছে, সেগুলো ৪ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ফায়ার ব্রিগেডের অন্যান্য ইউনিটগুলো পর্যায়ক্রমে ২০ মিনিটের মধ্যে পৌঁছানোর কারণে হয়তো আগুন দ্রুত ছড়িয়ে গেছে এবং নিয়ন্ত্রণে সময় লেগেছে, যোগ করেন তিনি।

গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সমন্বিত প্রচেষ্টায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল এবং বেশ কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

1

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ছাড়া শান্তি সম্ভব নয় : সুপ

2

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

3

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

4

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

5

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

6

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

7

মিরপুরে ইতিহাস রচনা, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজ জিতল ব

8

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি করল বাফুফে

9

চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন: তথ্য ও সম্প্

10

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

11

বাংলাদেশে প্রথম আলু উৎসব: কোল্ড স্টোরেজে আলু রাখার আহ্বান

12

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

13

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

14

অতীতের তামাশা নির্বাচন ভুলে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান প্রধান

15

প্রতারণা ও মারধরের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

16

আইনি কাঠামো ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: নাসীরুদ্দীন প

17

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

18

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

19

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন শাকিব খান

20