ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ পরিদর্শন করলেন আইজিপি

ওশান নিউজ প্রতিবেদক : রবিবার ০২ নভেম্বর বিকেল ৪টায় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) বাহারুল আলম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।

পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে আরএমপির ট্রেনিং স্কুলের তত্বাবধানে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় আইজিপির সাথে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সহ আরএমপি, রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরিদর্শনকালে আইজিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন,জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক।

তিনি আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। 

আইজিপি নির্বাচনকে একটি সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, এই নির্বাচনই অতীতের ভুল সংশোধনের এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ।

এ সময় তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আর পাতানো নির্বাচন নয়, ইনসাফভিত্তিক ভোট নিশ্চিত করবে ইস

1

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

2

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

3

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জ

4

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

5

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

6

ঢাকা চেম্বারে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক আলোচন

7

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

8

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

9

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট

10

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

11

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

12

রাজধানীতে সস্তা ডিম-সবজি, কিন্তু মাছ-মাংসের দাম উর্ধ্বমুখী

13

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

14

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

15

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আসিকুর রহমান নাদিম

16

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

17

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

18

ইমামরা দয়া নয়, ন্যায্য অধিকার ও মর্যাদা চায়: মুফতি আব্দুল হা

19

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

20