ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন।  ২৪ নভেম্বর সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন চান।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন নির্বাচনেও সমর্থন প্রয়োজন।  প্রধান উপদেষ্টা বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। 

তিনি একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।  জবাবে মহাসচিব বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস প্রধান উপদেষ্টাকে দেন। 

তিনি বলেন, কমনওয়েলথের মধ্যে প্রচুর সম্পদ রয়েছে। জি-৭ ও জি-২০-এর সদস্যসহ ৫৬টি দেশ, যা একে অপরকে শক্তিশালী করতে পারে।

মহাসচিব আরও বলেন, তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।

শার্লি আয়োরকর বোটচওয়ে নিশ্চিত করেছেন, নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।

দুই নেতা যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা, আরও সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য হ্রাসের লক্ষ্যে থ্রি-জিরো ভিশন এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন।                        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

1

ত্রয়োদশ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার

2

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল

3

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

4

হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত পেয়েছে ৯৯০ হজ এজেন্সি:

5

হার দিয়ে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

6

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

7

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

8

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

11

মানুষকে ধোঁকা নয়, মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য: ড. আব্দুল ম

12

মৎস্যসম্পদ রক্ষায় যৌথ উদ্যোগে কাজ করবে নৌপরিবহন ও প্রাণিসম্প

13

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার

14

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলে

15

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

16

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

19

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

20