ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ওশান নিউজ প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২৭ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে ১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেছেন।

তিনি বলেন, লাইব্রেরিগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজের সমাপ্তি নয়, আমাদের প্রতিশ্রুতি, দায়িত্ব এবং শিক্ষিত-জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে।

লাইব্রেরীগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাত্র ৫ মাসেই ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষত রংপুর বিভাগের ৮ জেলার ৪১ উপজেলা এই প্রকল্পের আওতায়।

প্রতিটি লাইব্রেরির নির্মাণ খরচ ৫৩ লক্ষ টাকা এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লক্ষ টাকা বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবেন।

আসিফ মাহমুদ আরো বলেন, নবনির্মিত প্রতিটি পাবলিক লাইব্রেরিতে ২ টি করে নতুন পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন। পদৃজনের পূর্ব পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবেন।

পাশাপাশি প্রতিটি লাইব্রেরিতে বই এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্রয়ের উদ্দেশ্যে পৃথকভাবে ৫ লক্ষ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন আসিফ মাহমুদ। এছাড়াও আগামী ১ বছরে সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও সভায়  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

1

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

2

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

3

শাহজালালে ই-গেট খুলে দেওয়া হয়েছে সমস্যা দ্রুত মেটানো হবে : স

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

6

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

7

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

8

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

9

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

10

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন

11

নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখান: সিইসি

12

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

13

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

14

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

15

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

16

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

17

ঢাকার বাজারে সবজি-ডিম-মুরগি-মাছের দামে স্বস্তির ছোঁয়া

18

ইমামরা দয়া নয়, ন্যায্য অধিকার ও মর্যাদা চায়: মুফতি আব্দুল হা

19

পাঁচ বছরের চুক্তিতে ঢাকা ক্যাপিটালসের মালিক হলেন শাকিব খান

20