ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

ওশান নিউজ প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আজ ১৩ অক্টোবর সোমবার সকালে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মাহবুবা ফারজানা বলেন, প্রকল্প ব্যবস্থাপনা হলো উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের অন্যতম ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নসহ প্রতিটি ধাপেই সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা প্রয়োজন। প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।

প্রকল্প সম্পর্কে সচিব বলেন, বর্তমানে মন্ত্রণালয়ে ১০টি প্রকল্প চলমান। এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

সাবেক সচিব মোস্তা গাউসুল হক রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ অংশ নেন।                                                                                                                                                                                                         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্ল্যাক ইজ হ্যাপি কালার পূর্ণিমার নতুন লুক মুগ্ধ করে ভক্তদের

1

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

2

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

3

সব দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিশা–আরশ

4

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

5

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

6

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

7

খোলা ভোজ্যতেল বিক্রি ভোক্তাদের জন্য বিপজ্জনক: ক্যাব সভাপতি স

8

গণপূর্তের নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

9

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

10

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

11

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-প

12

সকাল থেকে হাসপাতালে সেবা ব্যাহত, কর্মবিরতিতে টেকনোলজিস্ট-ফার

13

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

14

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

15

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

18

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

19

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

20