ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মিল্টন রায়ের নেতৃত্বে রোববার এই অভিযান চালানো হয়। গ্যাস চুরি বন্ধ ও ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরি এ অভিযানের মূল লক্ষ্য।

কামরাঙ্গীরচরের চারটি স্থানে অভিযান চালানো হয়। এসময় ঝাউলাহাটি চৌরাস্তা, নয়াগাঁওয়ের তারা মিয়ার গলি ও তারা মিয়া রোড সংলগ্ন চারটি খানাডুলি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব কারখানায় প্রতি ঘণ্টায় আনুমানিক ৩ হাজার ১০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হতো।

এছাড়া তিনটি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়। যার মধ্যে- আমির হোসেন ও নাজির হোসেনের বাড়িতে যথাক্রমে ২০ ডাবল ও ১৩ ডাবল চুলা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি, বকেয়া বিলের কারণে আবুল হোসেনের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ১০০ ফুট জিআই পাইপ, ২০ ফুট এমএস পাইপ, ১৫ ফুট ক্যাবল এবং একটি অবৈধ রেগুলেটর।

অবৈধ ব্যবহারকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি।

তিতাস জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এই অভিযান চলমান থাকবে। গ্যাস চুরি একটি দণ্ডনীয় অপরাধ এবং জাতীয় সম্পদ অপচয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

1

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

2

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী ম

3

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

ইসির সঙ্গে সরকারের ৩১ বিভাগে গুরুত্বপূর্ণ আলোচনা বৃহস্পতিবার

6

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

7

সিলেটে অবতরণ করেই ফেসবুকে পোস্ট করলেন তারেক রহমান

8

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত

9

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

10

মাসিক অপরাধ বিশ্লেষণে আরএমপি’র সভা অনুষ্ঠিত

11

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেল

14

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জ

15

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই

18

কোর্ট ফি’র ২০% আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে ঢাকা আইনজ

19

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, দেশে মিলছে সর্বোচ্চ চিকিৎসা:

20