ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’

ওশান নিউজ প্রতিবেদক : রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী’। 

সম্প্রতি জেলার কালুখালী উপজেলার মালিয়াট এলাকায় নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে। 

প্রস্তাবিত প্রতিষ্ঠানের জন্য মোট ১৬০.৫৩ শতক জমি নির্ধারণ করা হয়েছে। 

বোর্ডে জমির খতিয়ান ও দাগ নম্বরসহ উল্লেখ করা হয়েছে যে, জমিটির মালিকানা বাংলাদেশ সেনাবাহিনীর নামে নিবন্ধিত।

স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জমি নির্ধারণের পর প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।

রাজবাড়ীতে আধুনিক, শৃঙ্খলাপূর্ণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। 

তাদের আশা, প্রতিষ্ঠানটি চালু হলে জেলার শিক্ষার্থীরা উন্নত শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে উঠবে, যা রাজবাড়ীর সামগ্রিক শিক্ষার মানকে আরও এক ধাপ এগিয়ে নেবে।        

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

1

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

2

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

3

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

4

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস

5

নির্বাচন ও গণভোট আলাদা হলে বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান

6

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

7

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

8

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

9

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

10

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

11

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত

12

হাদির ওপর হামলাকারীরা যত প্রভাবশালীই হোক, রেহাই পাবে না: অ্য

13

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

14

কামাল প্রত্যর্পণের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই : পররাষ্ট্র উপদ

15

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

16

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

17

বন্যপ্রাণী হত্যা: আর কোনো জামিন নয়, কঠোর ব্যবস্থা নিশ্চিতে প

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

20