ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী আন্দোলন

ওশান নিউজ প্রতিবেদক : জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ২০২৫) এর খসড়ায় অস্পষ্টতা ও দ্ব্যর্থতা বিদ্যমান বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, খসড়ার বিভিন্ন ধারা ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, খসড়ায় ভাষার গাম্ভীর্য রয়েছে এবং গণঅভ্যুত্থানকে সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ও জনগণের পরম অভিপ্রায়ের প্রকাশ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রশংসনীয়। তবে কিছু মৌলিক প্রশ্নে এখনো অস্পষ্টতা রয়েছে, যা আগামীর রাজনীতিকে কঠিন করে তুলবে।

তিনি বলেন, খসড়ায় কে আদেশ দেবে, তার কোনো স্পষ্টতা নেই। আদেশ জারির কারণ হিসেবে ‘জনগণের জ্ঞাতার্থে ও সাংবিধানিক পরিষদের দায়িত্ব সম্পাদনের সুবিধার্থে’ বলা হয়েছে, যার মানে দাঁড়ায় এটি বাধ্যতামূলক নয়।

ইউনুস আহমাদ আরও বলেন, সমঝোতার স্বার্থে আদেশটিকে সাংবিধানিক আদেশের মর্যাদা থেকে নামিয়ে আনুষ্ঠানিক আদেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে যা জুলাই ঘোষণাপত্রের মতোই অকার্যকর কাগুজে আদেশে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

ইসলামী আন্দোলন মনে করে, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া উচিত। দলটির অভিযোগ, খসড়ায় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গণভোটে অনুমোদিত বিল ‘বিবেচনা করবে’ যা গণভোটের বাধ্যতামূলক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে।

মহাসচিব আরও প্রশ্ন তোলেন, সংবিধান সংস্কার পরিষদ যদি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হয়, তবে বিল ‘গৃহীত হয়েছে’ বলে গণ্য হবে এবং তা আইন রূপে কার্যকর হবে বলা হয়েছে। কিন্তু কে কার্যকর করবে সেই নির্দেশনা অনুপস্থিত।

শেষে তিনি বলেন, সভাপ্রধান ও উপসভাপ্রধান নিয়োগের প্রস্তাবিত নীতিতে সরকারদলীয় প্রভাব স্পষ্ট। আমরা মনে করি, উপসভাপ্রধান অবশ্যই বিরোধী দল থেকে নেওয়া উচিত।                                                                                                                      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

1

জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট : পরিবেশ

2

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

3

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

4

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

5

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে জমি রেজিস্ট্রেশন হওয়া উচিত : সি

6

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

7

শহীদ ওসমান হাদি ও নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন তারেক রহমান

8

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

9

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা: ইসির সঙ্গে আইন-শৃঙ্খলা বা

10

ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায় জাতীয়

11

আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ: মহাপরিচাল

12

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, দিনের তাপমাত্রা বাড়তে

13

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

14

এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের দাবি নাহিদ

15

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপা

16

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

17

মহাখালীর কড়াইল বস্তির ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে

18

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

19

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

20