ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ওশান নিউজ প্রতিবেদক : দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফাইনান্স বিভাগের শিক্ষার্থীরা। 

আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা।

তাদের অন্য দুইটি দাবি হলো কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে। 

এ সময় তারা, সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা, সন্ত্রাসীর চামড়া, তুলে নেবো আমরা, সন্ত্রাসীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, রাকসু কী করে, আমার ভাই মেডিকেলে, প্রশাসন কী করে, আমার ভাই মেডিকেলে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন।

আন্দোলনকারী আসিফুর রহমান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। পুলিশ ফাঁড়ির পাশেই এমন ঘটনা ঘটল, অথচ ফাঁড়ির সদস্যরা কোনো ব্যবস্থা নেয়নি-এটি গ্রহণযোগ্য নয়। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ মুছে ফেলেছে। তাই ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। ভিপিকে ১০ বারের বেশি ফোন করেছি, কিন্তু তিনি কল রিসিভ করেননি কিংবা কোনো যোগাযোগও করেননি। এমন অসহযোগিতার জন্য আমরা তার প্রতি নিন্দা জানাচ্ছি।

সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ২৩ হাজার প্রবাসী ভোটার পো

1

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

2

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

3

হাসিনা সরকারের ফ্যাসিবাদে ভারতের সর্বোচ্চ ভূমিকা ছিল : সাদিক

4

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

5

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

6

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

7

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স

8

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

11

বন্যপ্রাণী হত্যা: আর কোনো জামিন নয়, কঠোর ব্যবস্থা নিশ্চিতে প

12

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

13

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

14

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদ

15

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর-এর ৭৫ বছর পূর্তিতে প্ল

16

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা: ইসির সঙ্গে আইন-শৃঙ্খলা বা

17

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

18

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

19

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

20