ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসিনা সরকারের ফ্যাসিবাদে ভারতের সর্বোচ্চ ভূমিকা ছিল : সাদিক কায়েম

ওশান নিউজ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছরে বাংলাদেশে ভারতপন্থী চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। 

বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশ ভারতের এক ধরনের সাপ্লাই কলোনি হয়ে ছিল। ভারত বাংলাদেশের অর্থনীতি শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে এবং রাজনৈতিকভাবে দেশকে নিয়ন্ত্রণে রেখেছে। 

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসন কায়েম করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত। আজ ৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসু ভিপি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে দিল্লির দালালদের হাত থেকে মুক্ত করা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে ছাত্রজনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদের পতন হয়েছে। 

দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না। গত ১৬ বছর বাংলাদেশকে একটি কলোনি বানিয়ে রাখা হয়েছিল। সুশাসন, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার কেড়ে ফ্যাসিস্ট হাসিনা দেশের সব সম্ভাবনা নষ্ট করেছেন। 

দেশের মানুষকে ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।  জুলাই বিপ্লবের কথা স্মরণ করে ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লবে দেশের তরুণ ও ছাত্ররা ফ্যাসিবাদ, অন্যায় ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। 

এতে আমাদের প্রায় ২ হাজার ভাই শহীদ হয়েছেন, বহু মানুষ আহত হয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া- যেখানে সন্ত্রাস, মাফিয়া, চাঁদাবাজি বা টেন্ডারবাজি থাকবে না। 

জুলাইয়ের মাধ্যমে যে নতুন প্রজন্ম তৈরি হয়েছে, তাদের ঐতিহাসিক দায়িত্ব হলো সামনে জাতীয় নির্বাচনে সঠিক নেতৃত্বকে বেছে নেওয়া- যারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে এবং দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ চালিয়ে যাবে।

এদিকে ছাত্র নাগরিক সমাবেশে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজার) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা করেন। বক্তৃতার শুরুতেই তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

1

বিদ্যালয়ে পাঠদানে বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রাথম

2

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

3

বিশেষ সিদ্ধান্তে শনিবারও খোলা থাকবে ব্যাংক

4

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

5

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

6

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

7

নির্বাচন পেছাতে এখন ওরাই পাগল হয়ে গেছে: চরমোনাই পীর

8

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায়

9

আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১

10

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

11

এনএসডিএ’র কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

12

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

13

তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রার নতুন অ

14

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

15

এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের দাবি নাহিদ

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

রাজশাহী-৬: বিএনপির আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিলেন

18

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

19

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

20