ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আমির

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআলা এক, নবী এক, পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। 

কাজেই আমাদের মাঝে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি- আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে।

২২ নভেম্বর শনিবার চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান মুফাসসিসর ছিলেন মাওলানা মাইমুনুল হক।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরপুর। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে- সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মাঝে ফায়সালা হবে ইনশাআল্লাহ। এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্ত চক্ষুকে পরওয়া করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে পরওয়া করতে হবে, আর কাউকে পরওয়া করা যাবে না।

তিনি বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন। আল্লাহ তাআলার জন্য যারা ঐক্যবদ্ধ হবেন, তাদের সাথে থাকবেন। আমরা এক সাথে থাকবো ইনশাআল্লাহ।

আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করবো না। প্রিয় জন্মভূমি বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।

আমরা দলকে বিজয়ী করতে চাই না জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আল্লাহ কসম আমরা কোনো দলেকে বিজয়ী করতে চাই না।

আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। আমাদের মজলুম জনগণ আর যেন জুলুমের শিকার না হন- আল্লাহর কাছে সেই দোয়াই করছি।

এর আগে তিনি দুপুর ৩টায় হেলিকপ্টার যোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণ করেন। এসময় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান। এসময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, জামায়াত নেতা সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলার আমীর আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেত্রেটারি আব্দুল জব্বার, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠিনক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, নগর ছাত্র শিবির উত্তরের সভাপতি তানভীর হোসেন জুয়েল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা আবু নাসের, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

1

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

2

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্ন

3

স্বাস্থ্যসেবা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্পূর্ণ: পরিবেশ উপদেষ্ট

4

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

5

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

6

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

7

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

8

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

9

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

10

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

11

২৮ অক্টোবর শহীদদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে:

12

ভূমি বিরোধ নিরসনে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ অত্যন্ত গুরু

13

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

14

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

15

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

16

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

17

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

18

৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20