ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কালাম

ওশান নিউজ প্রতিবেদক : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমাদের ছেলেমেয়েরা চাকরি-বাকরি পায়নি। 

কর্মসংস্থানের ক্ষেত্রে তৎকালীন ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছে। নির্বাচিত হলে লাকসামকে জেলায় রূপান্তর করব। লাকসামে জেলার সব সুবিধা নিশ্চিত করব। ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে লাকসাম উপজেলার রাজঘাট এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে নিয়ম মোতাবেক যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি দেব। এটা আপনাদের প্রতি আমাদের ওয়াদা। আমরা যদি ক্ষমতায় আসি শিক্ষা খাতে অনেক বেশি বরাদ্দ রাখব। স্বৈরাচার সরকার এই খাতকেও ধ্বংস করে দিয়েছে।    

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক বলেন, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলন-সংগ্রামের ফসল বিগত ২০২৪ সালের ৫ আগস্ট। 

জুলাই-আগস্ট বিপ্লবে এই এলাকায় জিসান নামের একজন নিহত হয়েছে। আজকে আমরা তার শহীদি মর্যাদার জন্য দাবি জানাচ্ছি। এমন অসংখ্য শহীদের বিনিময়ে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের মহানায়ক তারেক রহমান।

তিনি আরও বলেন, তারেক রহমান আজ থেকে ১৫-১৬ বছর আগে এই সংগ্রাম শুরু করেন। ওয়ান-ইলেভেনের পর থেকে শুরু হওয়া সংগ্রামের ফসল ঘরে এসেছে ৫ আগস্ট ২০২৪ সালে। এরপর এই দেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। 

পরবর্তীতে সারাদেশে ২৩৭টি আসনে দলের মনোনয়ন দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই লাকসাম-মনোহরগঞ্জে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে তারেক রহমান আপনাদেরকে সালাম জানাতে পাঠিয়েছেন।  

তিনি আরও বলেন, আমাদের ৮০০-এর ওপর নেতাকর্মী গুম হয়েছে। দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিরলস আন্দোলনের ফসল আজকের এই সভা-সমাবেশ। 

আমাদের নেত্রী আন্দোলন-সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ আমাদের নেত্রী অসুস্থ। তার জন্য সারাদেশের মানুষ দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি যেন আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

নির্বাচিত হলে লাকসামে ব্যাপক উন্নয়ন করবেন উল্লেখ করে আবুল কালাম বলেন, এই লাকসামে কোনো মহিলা কলেজ নেই। আমরা বিজয়ী হলে এখানে মহিলা কলেজ করা হবে। লাকসামকে জেলায় রূপান্তর করব। লাকসামে জেলার সব সুবিধা নিশ্চিত করব। 

কুমিল্লাকে আমরা বিভাগ করব। কুমিল্লা বিভাগ হলে পুরোনো উপজেলা হিসেবে লাকসামকে জেলা করা হবে। লাকসাম যদি জেলা হয় এখানে বিশ্ববিদ্যালয় করা হবে। আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য কুমিল্লা-ঢাকায় যেতে হবে না, ইনশাআল্লাহ।

এ সময় লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহম্মেদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রশিদ কমিশনার, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

1

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

2

বাংলাদেশের নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: রাষ্ট্রদ

3

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

6

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

7

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

8

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

9

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

10

শাহজালাল বিমানবন্দরে পৌঁছালো শরিফ ওসমান হাদির মরদেহ

11

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

12

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

13

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পে

14

সুদানের আবেইতে সন্ত্রাসী হামলা: হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদ

15

আসন্ন নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

16

আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জমকালো উদ্বোধন

17

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

18

হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজি

19

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

20