ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জমকালো উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক : সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (১২ অক্টোবর) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়। 

এবারের প্রতিযোগিতায় তিনটি দলের মোট ১৫৬ জন প্রতিযোগী ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি), এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, ঢাকা সেনানিবাস উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য- তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাব বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে এ্যাথলেটিক্স প্রতিযোগীদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখা। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ক্রীড়াবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

আগামী ১৬ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তির পরিকল্পনা রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

1

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

2

কেউ ধমক দিয়ে নির্বাচন থামাতে পারবে না: ডা. জাহিদ

3

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

4

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

5

ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায় জাতীয়

6

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

7

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

8

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন

9

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

10

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

11

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

12

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

13

ভূমি বিরোধ নিরসনে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ অত্যন্ত গুরু

14

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

15

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

16

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

17

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

18

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় হলিউড তারকা অরল্যান্ডো ব্

19

সব দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিশা–আরশ

20