ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

আজ ৭ ডিসেম্বর রোববার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে সবচেয়ে বড়ো যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, সেটি হলো বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প। 

এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এরইমধ্যে এ অর্থায়নের সম্মতি পাওয়া গেছে। এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বহিরাঙ্গণে আচ্ছাদিত করা হবে, অফিস ভবন ও মিনার নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, আমরা যথা দ্রুত সম্ভব এ প্রকল্পের কাজ শুরু করতে পারব, ইনশাল্লাহ। সরকার তথা ধর্মবিষয়ক মন্ত্রণালয় মসজিদটিতে ইবাদতের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট রয়েছে। আমরা সবার সহযোগিতা চাই, পরামর্শ চাই। বিশেষ করে মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করব।

তিনি আরও বলেন, আমরা যত্রতত্র নোংরা-আবর্জনা ফেলব না, আমরা ডাস্টবিন ব্যবহার করব। মসজিদের অযুখানা ও টয়লেট নিজে ব্যবহার করব এবং অন্যের ব্যবহার উপযোগী রাখতে যত্নশীল হবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ

1

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

2

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

3

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

4

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

5

বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা : ইসি সচিব মাসউদ

6

খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য রাজশাহীতে বিএনপির দোয়া

7

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

8

নোরা ফাতেহির নাচে মেহেন্দি, কণার বাংলা গান পৌঁছাল বলিউডের দর

9

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

10

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

11

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

12

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

13

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

14

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

15

শান্তি ও উৎসবে ভরে উঠবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান

16

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

17

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

18

আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জমকালো উদ্বোধন

19

নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী অন্তর্বর্তী সরকার, আমরা পুরোপুরি

20