ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

ওশান নিউজ প্রতিবেদক : আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আত্মপ্রকাশ হয়েছে। ২০টি রাজনৈতিক দল নিয়ে এ জোট গঠন করা হয়েছে। 

আজ ৮ ডিসেম্বর সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলন্স পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে ২০ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ। 

জোটের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, মুখপাত্র জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জোটের সমন্বয়ক জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন।

জাতীয় পার্টি ও জেপি ছাড়াও জোটের অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ। 

লিখিত বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐকমত্য সৃষ্টি, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশি জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনৈতিক বেগবান করা, ইসলামি মূল্যবোধ এবং সর্বধর্ম সম্প্রীতিতে বিশ্বাসী, স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন, ফ্যাসিবাদের চির অবসান এবং সুশাসন প্রত্যাশী জনগণের ম্রিয়মাণ কণ্ঠস্বরকে সোচ্চার করতে রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ ও স্বকীয়তা বজায় রেখে উপযুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবে। 

এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। লিখিত বক্তব্যে সাত দফা দাবি জানানো হয়, দাবিগুলো ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকারকে আগামী দুই মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে।

সব হয়রানিমূলক মামলা তুলে নিয়ে ভোটে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। অন্তর্ভুক্তিমূলক ভোটের ব্যবস্থা জরুরি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে।

আইনের শাসন, সুস্থ, উদার গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠায় জনগণের সম্মতিমূলক শাসনব্যবস্থা প্রবর্তন করা জরুরি, যার লক্ষ্য একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে হবে। অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত ও দৃঢ় নিয়ন্ত্রণ জরুরি। সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ-যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

নিত্যপণ্যের অসহনীয় মূল্যস্ফীতি রোধ করতে হবে। স্বনির্ভর অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের ওপর জরুরি মনোযোগ দিতে হবে। দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবারের পোস্টাল ব্যালট বিশ্বজুড়ে রোল মডেল হতে পারে:

1

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

2

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

3

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

4

বাংলাদেশ–সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে ঐতিহাসিক চুক্তি স্বাক

5

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

6

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

7

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

8

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

9

গ্যাস চুরি রোধে দেশজুড়ে পেট্রোবাংলার কঠোর অভিযান

10

সকাল থেকে হাসপাতালে সেবা ব্যাহত, কর্মবিরতিতে টেকনোলজিস্ট-ফার

11

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

12

হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত পেয়েছে ৯৯০ হজ এজেন্সি:

13

২০২৬ সালে ব্যাংক ছুটি ২৮ দিন ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

14

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলা: ১৭ জন গ্রেপ্তার, শনাক

15

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান

16

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

17

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

18

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

19

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

20