ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক : অলিম্পিক সলিডারিটির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স আজ শেষ হয়েছে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানা।

কোর্সটি পরিচালনা করেন নেপালের আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের প্রশিক্ষক সারা দেবী তামাং এবং বাংলাদেশের প্রশিক্ষক মোঃ ওহিদুজ্জামান রাজু।

প্রশিক্ষণ কোর্সে মোট ২৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্সটিতে ব্যাডমিন্টন প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং কৌশল ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানসম্পন্ন কোচিং ছাড়া আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরি করা সম্ভব নয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন প্রশিক্ষক ও ক্রীড়াবিদদের মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। 

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে আরও প্রতিযোগিতামূলক, দক্ষ এবং আন্তর্জাতিকভাবে সক্ষম একটি ক্রীড়া কাঠামো তৈরি করা। 

অংশগ্রহণকারী প্রশিক্ষকগণ এই কোর্স হতে লব্ধ জ্ঞান ও দিক নির্দেশনাসমূহ সৎ ও নিষ্ঠার সাথে খেলার মাঠে প্রয়োগ করার মাধ্যমে নিজ নিজ জেলা/কর্মক্ষেত্র হতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি এবং বিওএ’র সাধারণ পরিষদের সদস্য ডিআইজি তাপতুন নাসরীন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.), উপ-মহাসচিব এম এ কুদ্দুস খান, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর, কার্যনির্বাহী কমিটির সদস্য হাসানুজ্জামান খান, কর্নেল ওয়েস হুদা (অব.), মোঃ হাবিবুর রহমান, ফারহাদ জেসমিন লিটিসহ বিওএ’র কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তু

1

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

2

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

3

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টহল ও চেকপোস্ট জোরদারের নি

4

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চান ডা. তাহের

5

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ফিলিস্তিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে বিএনপি শীর্ষ নেতাদে

8

রবিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ

9

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

10

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

11

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের ক্ষতির গুজব ভিত্তিহীন: অর্থ

12

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

13

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

14

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

গুপ্ত স্বৈরাচার রুখতে এখনই ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

17

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

18

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

19

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দায

20