ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, স্থাপত্য কেবল অবকাঠামো নির্মাণ নয়, এটি মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার একটি সৃজনশীল কর্মযজ্ঞ।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিনিধি, খ্যাতনামা স্থপতি, শিল্পপতি ও চিন্তাবিদদের নিয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ আর্ক সামিট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত এ বছরের সামিটের প্রতিপাদ্য ‘ক্র্যাফটিং স্পেস, শেপিং হ্যাবিট্যাট’, যা স্থাপত্যের রূপান্তরমূলক শক্তিকে- মানুষ, সমাজ ও নির্মিত পরিবেশ গঠনে তার ভূমিকা-উদ্ভাসিত করে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান এবং জাতীয় ও আন্তর্জাতিক স্থাপত্যচর্চার একটি গতিশীল মঞ্চ তৈরি করার জন্য আইএবির প্রশংসা করেন।

সামিটে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের বিশিষ্ট স্থপতি ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন, যা বৈশ্বিক স্থাপত্য-আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের পরিচয় বহন করে।

আগামী দুই দিনে সামিটে আলোচনা হবে টেকসই নগরায়ন ও গ্রামীণ পুনরুজ্জীবন, জলবায়ু সহনশীলতা ও কমিউনিটি, কেন্দ্রিক নকশা, উপকরণ ও প্রযুক্তির উদ্ভাবন এবং ঘন-উষ্ণমন্ডলীয় নগর নকশার চ্যালেঞ্জ নিয়ে।

দুটি উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল আলোচনায় গুরুত্ব পাবে বর্তমান পেশাগত বাস্তবতায় নবীন স্থপতিদের প্রস্তুত করা, এবং প্রযুক্তিগত পরিবর্তন, লিঙ্গসমতা ও জটিল নীতিনিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে স্থাপত্য ফার্মগুলোর সক্ষমতা উন্নয়ন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ আর্ক সামিট দেশের টেকসই উন্নয়ন, স্থিতিশীল অবকাঠামো এবং জ্ঞানভিত্তিক ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। এই সামিট সফল হোক, এবং এখানকার ধারণা ও আলোচনা আমাদের দেশ ও জনগণের কল্যাণে বাস্তব রূপ লাভ করুক।

এ সময় উপদেষ্টা সদস্যদের অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় অন্তত একশ’টি ঘর নির্মাণের সামাজিক উদ্যোগকে প্রশংসা করেন।

এ বছর প্রায় ৮০০ নতুন স্থপতি আইএবিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনাদের নৈতিকতা, সহমর্মিতা, উদ্ভাবনশীলতা ও জনকল্যাণের দায়িত্ববোধই গড়ে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ নগর, কমিউনিটি ও ভূদৃশ্য।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়বে বিএনপি: মীর হেল

1

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

2

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

3

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

4

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

5

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

6

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত, আর্দ্রতায় কাঁপছে মানুষ

7

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

8

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

9

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

10

জুলাই গণঅভ্যুত্থানকে প্রেরণা দিয়েছে আবরার ও ফাহাদের শাহাদত:

11

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

12

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

13

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

14

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

15

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

16

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

17

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

18

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

19

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড–কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি

20