ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়বে বিএনপি: মীর হেলাল

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালে যেমন বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তেমনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশকে পুনরায় স্বৈরাচারমুক্ত করেছেন। 

তার নেতৃত্বেই সব দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে আধুনিক বাংলাদেশ। যেটা নিয়ে সবাই গর্ব করতে পারবে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‌্যালিপুর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে জমায়েতের মধ্য দিয়ে র‌্যালি শুরু হয়। পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদীঘির পাড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে মীর হেলাল আরও বলেন, স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। দীর্ঘ শোষণ, বঞ্চনা ও সংগ্রামের মধ্য দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করি। 

বিজয়ের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, শহীদ পরিবারের সদস্য এবং স্বাধীনতা আন্দোলনে আত্মনিয়োগকারী সব সংগ্রামীকে।

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস যুগিয়েছিল। 

কিন্তু বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে প্রকৃত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, হারুন জামান, শাহ আলম, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মোবিনসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।                                                                                                                                          

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশ

1

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

2

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

3

ভারতের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক নয়, স্বাভাবিক রাখতে সরকার কা

4

সকাল থেকে হাসপাতালে সেবা ব্যাহত, কর্মবিরতিতে টেকনোলজিস্ট-ফার

5

পে কমিশনের কাছে প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধার

6

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

7

ঢাকায় নাহিদ-নাসীরুদ্দীন-ডা. তাসনিম লড়বেন ঢাকা-১১, ঢাকা-১৮

8

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

9

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

12

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

13

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

14

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

17

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

18

গণভোট ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত চান সরকার, সময়সীমা এক সপ্তাহ

19

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

20