ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ। 

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বিক্ষোভ মিছিল থেকে তিনি এ দাবি করেন।

মোল্লা খালিদ সাইফুল্লাহ বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত। আমরা স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি। এই বিচার ব্যবস্থার কারণে খুনি ফয়সাল দুইবার জামিনে বের হয়েছেন। 

হাদি হত্যার খুনিদের পালাতে বাংলাদেশের যারা সাহায্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে। আইন উপদেষ্টাকে বলতে চাই আপনারা লোক দেখানো বিচার ব্যবস্থা বাদ দেন। 

সালমান এফ রহমানসহ যে সব সন্ত্রাসীরা জেলখানায় আছেন তাদের ফাঁসি দেন তাহলে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা ঠান্ডা হয়ে যাবে। নাটক করার জন্য বিদেশে বসে থাকা হাসিনা ও কামালকে ফাঁসি দেন জানেন তাদের আনতে পারবে না। 

এই লোক দেখানো বিচার বাদ দেন। যারা দেশে আছে তাদের ফাঁসি দেন। ভারতের সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আছে। আমরা সেভেন সিস্টার না, দিল্লির লাল কেল্লা দখল করব।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আর পাতানো নির্বাচন নয়, ইনসাফভিত্তিক ভোট নিশ্চিত করবে ইস

1

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

2

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

3

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

4

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

5

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

6

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

7

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

8

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড–কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি

9

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

10

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

11

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

12

ভাইয়ের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জান

13

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

14

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

15

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

16

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

19

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

20