ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী’র আনন্দ মিছিল

ওশান নিউজ প্রতিবেদক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এক আনন্দ মিছিল বের করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। 

মিছিল পরবর্তী পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। 

সব রাজনৈতিক দলকে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত করতে যেভাবে গণতন্ত্রকামী সব শক্তি ঐক্যবদ্ধ ছিল একইভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আগামী জাতীয় নির্বাচনে যে কোনো বাধা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। 

ড. হেলাল উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ। 

তাই জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোটে ‌‌‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ প্রস্তাবকে জয়যুক্ত করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অর্থবহ করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণ মূলক নির্বাচন করতে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল হিসেবে জামায়াত প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। অন্যান্য রাজনৈতিক দলকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সরোয়ার হোসেন, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিনসহ মহানগর দক্ষিণের বিভিন্ন থানা আমির-সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচন দিতে দেশবাসীর কাছে ওয়াদা ইসির: সিইসি

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

3

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

4

শীতের আগমনে কাঁচাবাজারে জমেছে রঙিন শীতকালীন সবজির মেলা, দামে

5

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

6

নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কথা স

7

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

8

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

9

মৎস্যসম্পদ রক্ষায় যৌথ উদ্যোগে কাজ করবে নৌপরিবহন ও প্রাণিসম্প

10

কমিশনের প্রতিবেদন: বিডিআর হত্যাযজ্ঞে আ.লীগের সম্পৃক্ততা, তাপ

11

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল

12

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

13

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

14

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক: যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্ব

17

জুলাই অভ্যুত্থয় মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার প্

18

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে ১০০ বার কোরআন খতম

19

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

20