ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে বিপিএল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে দুই দলের ম্যাচ শুরুর ঠিক আগে মাঠে হার্ট অ্যাটাক করেন জাকি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ মাঠে আনা হয়।

স্টেডিয়াম মসজিদের ইমাম মো. আলী হোসেন জাহেদের ইমামতিতে জানাজায় অংশ গ্রহণ করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, রাহাত সামস, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক অধিনায়ক রকিবুল হাসানসহ বিসিবি কর্মকর্তা, খেলোয়াড়, সাংবাদিক ও সহকর্মীরা।জানাজা শেষে জাকির মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেয় তাঁর পরিবার।

আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ছিলেন মাহবুব আলী জাকি। পেসার হিসেবে পরিচিতি ছিল তাঁর।জাতীয় চ্যাম্পিয়নশিপে কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগেও বিভিন্ন দলের হয়ে খেলেছেন এই পেসার।

খেলোয়াড় জীবন শেষ করে কোচিংয়ে যোগ দেন মাহবুব। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পান। এরপর দেশের পেস বোলিং কোচ হিসেবে সুনামও কুড়িয়েছেন তিনি। 

২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন মাহবুব। মাহবুবের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

1

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্

2

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

5

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত

6

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

7

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

8

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে ছাত্রশিবিরের বিজয়

9

মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেন্টারকে কৃতজ্ঞতা

10

বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ: শামা ওব

11

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

12

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

13

একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্

14

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

15

পানি বণ্টনে ন্যায় ও সহযোগিতা চাই: জেনেভা কনভেনশনে বাংলাদেশের

16

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

17

প্রশাসনে রদবদল: তিন সচিবের দপ্তরে নতুন দায়িত্ব

18

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সার

19

নোরা ফাতেহির নাচে মেহেন্দি, কণার বাংলা গান পৌঁছাল বলিউডের দর

20