ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৫% প্রবৃদ্ধি, তবুও রাজস্বে ২৪ হাজার কোটি ঘাটতি

ওশান নিউজ প্রতিবেদক : চলতি ২০২৫২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাইনভেম্বর) সোয়া ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করলেও ঘাটতির জাল থেকে বের হতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

প্রবৃদ্ধিতে রেকর্ড করলেও রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ টাকা। এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা। যেখানে রাজস্বে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি ৫৫ লাখ টাকা। ২১ ডিসেম্বর রোববার এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে পাওয়া তথ্যানুসারে এসব তথ্য পাওয়া যায়।

এনবিআর সূত্রে আরও জানা যায়, চলতি অর্থবছরের ৫ মাসে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৪২ হাজার ৮৬৪ কোটি টাকা, স্থানীয় পর্যায়ের মূসক থেকে আদায় হয়েছে ৫৮ হাজার ২৩১ কোটি টাকা, আর আয়কর ও ভ্রমণ কর থেকে আদায় হয়েছে ৪৭ হাজার ৮৮১ কোটি টাকা। 

যেখানে ভ্যাট খাতে সবচেয়ে বেশি ২১.৯৭ শতাংশ, আমদানি-রপ্তানির শুল্কে ৫.২৮ শতাংশ ও ও আয়করে ১৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এনবিআর কর্মকর্তাদের কাছে প্রবৃদ্ধি সন্তোষজনক মনে হলেও জুলাই-নভেম্বর সময়ে আমদানি শুল্ক, মূসক ও আয়কর, ওই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জিত হয়নি।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। ৫ মাসে ঘাটতি ১২ হাজার ১১৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৫৯ হাজার ৯৯৫ কোটি টাকা। 

অন্যদিকে আমদানি খাতে ৫ মাসে ৫০ হাজার ৯৭৯ কোটি টাকার লক্ষ্যমাত্রা বিপরীতে পিছিয়ে আছে ৮ হাজার ১১৫ কোটি টাকা। আর জুলাই-নভেম্বর মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬২ হাজার ৪৮ কোটি টাকা। 

যার বিপরীতে ঘাটতি ৩ হাজার ৮৩৫ কোটি টাকা। ব্যবসা-বাণিজ্যে শ্লথগতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলক কমেছে বলে মনে  করছেন এনবিআর সংশ্লিষ্টরা। শুধু নভেম্বর মাস হিসাবেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। 

এই মাসে ৩৬ হাজার ৩২৬ কোটি ৪৯ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ২৫৯ টাকা। ঘাটতি ১১ হাজার ৬৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত হলেও প্রবৃদ্ধি ১৪.২০ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৯ শতাংশ। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই

1

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

2

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

3

প্রধান উপদেষ্টার হাতে উন্মোচন আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বক

4

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

5

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

6

মানুষকে ধোঁকা নয়, মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য: ড. আব্দুল ম

7

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

8

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

9

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

10

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

11

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

12

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একমাস বৃদ্ধি

13

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

14

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্র

15

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

16

জ্বালাও-পোড়াওয়ে আ.লীগ প্রমাণ করেছে তাদের নেশা সন্ত্রাস: প্রে

17

১৭ বছর পর প্রথমবার গুলশানের বিএনপি কার্যালয়ে তারেক রহমান

18

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

19

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

20