ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

কলকাতায় এক ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ, উন্মোচিত বিশ্বের সবচেয়ে উঁচু মেসির মূর্তি

ওশান নিউজ ডেস্ক : ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি ও বলিউড সুপারস্টার শাহরুখ খান এক ফ্রেমে বন্দী হলেন। মেসিকে আগমন জানাতে শনিবার সকালেই শাহরুখ তার ছোট ছেলে আব্রাহামকে নিয়ে কলকাতায় হাজির হয়।

আজ ১৩ ডিসেম্বর শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির ৭০ ফুট উঁচু বিশাল মূর্তির ভার্চুয়াল উন্মোচন করেছেন এই ফুটবল আইকন। ঐতিহাসিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান।  

কলকাতার লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ৭০ ফুট উঁচু এই মূর্তিটি অবস্থিত। লোহার মূর্তিটিতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তি ফিফা বিশ্বকাপ ট্রফি ধরে আছেন। মূর্তিটি বিশ্বের সবচেয়ে উঁচু মেসির মূর্তি হিসেবে প্রশংসিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লিওনেল মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ ও তার ছেলে আব্রাম খান। ফুটবল কিংবদন্তির সঙ্গে ছবিও তোলেন ছোট্ট আব্রাম যা মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।  

অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। শাহরুখ খানের উপস্থিতিতে মেসির এই অনুষ্ঠান যে আরও জমকালো হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এর আগে ১১ ডিসেম্বর(বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়ায় কলকাতা সফর নিয়ে পোস্ট করেছিলেন। 

তিনি বলেন, এই সফর তার আইপিএল দলের সঙ্গে সম্পর্কিত নয়। আশা করছি দিনটা পুরোপুরি হবে ‘মেসিময়’। দেখা হচ্ছে ১৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে।

এটি মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন তিনি।  

শনিবার ভোরে আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতায় মেসিকে স্বাগত জানাতে হাজির হন হাজার হাজার উৎসাহী ভক্ত। তিন দিনের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ অনুষ্ঠিত হবে চারটি শহরে- কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

1

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

2

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

3

নারী বিশ্বকাপের ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্র

4

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

5

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

6

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

7

ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স: কনভেনশনাল থেকে স্ম

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

10

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

11

ইসিকে সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের ১৮ দফা দাবি

12

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

13

৯১ আসনে প্রার্থী ঘোষণা করল জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি

14

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

15

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে রংপুরে উদযাপিত মহান বিজয় দ

16

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

17

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

18

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

19

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

20