ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

ওশান নিউজ প্রতিবেদক :  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেছেন, উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে বিভক্ত করে দিনরাত ২৪ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে। বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে বিসর্জন শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আরম্ভ হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কোন দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। দুর্গাপূজাকে ঘিরে কোনরকম ভুলতথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আশা করেন, পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এ বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পরে ডিএমপি কমিশনার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম , অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার( ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

1

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

2

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের নতুন জুটিতে জ্যোতির্ময়ী কুণ্ডু–ত

3

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

4

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

5

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

6

বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ: দ্বিপক্ষীয় সম্পর্ক

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

9

৫৪ বছর পর আলেম সমাজের সামনে ক্ষমতার দরজা খুলছে: ধর্মবিষয়ক উপ

10

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্র

11

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

12

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল

13

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

14

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

15

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

16

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

17

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টতা আসছে দুই-তিন দিনের মধ্যে: ড. আ

18

মানুষকে ধোঁকা নয়, মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য: ড. আব্দুল ম

19

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

20