ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের রক্ষায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বান

ওশান নিউজ প্রতিবেদক : দেশের তরুণদের রক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন। তাহলে আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে, তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। 

এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলেমেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেনতাদের(যারা পালিয়েছে) লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলি সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। 

নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে।

ভাষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে। 

এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু ব্যক্তির ওপর নয় এটি দেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদের দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। 

উৎসবমুখর, শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের ওপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অব্দি আর বাকি মাত্র দু’মাস। আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব। 

যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয়ডর নেই তাই তারা নির্বাচনের আগের দু’মাসের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে। সব রকমের হিংসা, কোন্দল থেকে দেশকে বাঁচিয়ে রাখবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

1

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

2

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

3

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

4

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

5

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড–কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি

6

সালমান শাহ হত্যা মামলায় দ্রুত বিচার ও আসামি গ্রেপ্তারের দাবি

7

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩%: শিক্ষার্থীদের অ

8

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

9

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

10

আসন্ন নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

11

কামাল প্রত্যর্পণের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই : পররাষ্ট্র উপদ

12

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

13

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে ১০০ বার কোরআন খতম

14

রবিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ

15

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

16

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

19

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

20