ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার : ড. আসিফ নজরুল

ওশান নিউজ প্রতিবেদক:   আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘গুম হত্যার চেয়েও নিকৃষ্টতম অপরাধ। গুম প্রতিরোধে শুধু আইনগত সংস্কার নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কারও।’

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত ‘ন্যায়বিচার নিশ্চিতকরণ : জোরপূর্বক গুম মোকাবেলায় বিচার বিভাগের ভূমিকা’ (Ensuring Justice: The Role of the Judiciary in Addressing Enforced Disappearances) শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালাটি গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির উদ্যোগে এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, অনেক প্রাণ ও ত্যাগের বিনিময়ে আমরা আজ একটি পরিবর্তিত পরিবেশে অবস্থান করছি। এই পরিবর্তন স্থায়ী করতে হলে গুমের বিচার নিশ্চিত করা অপরিহার্য।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, গুমের বিচার বাস্তবায়নে বিচারকদের সাহসী ও ন্যায্য ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিচার বিভাগের নিরপেক্ষতা ও দৃঢ় অবস্থানই একদিন বাংলাদেশ থেকে গুমের সংস্কৃতি নির্মূল করবে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বিচার লেখা একটি সৃজনশীল শিল্প। তাই বিচারকরা হলেন সৃজনশীল শিল্পী। 

তাদের শিল্পকর্মই তাদের বিচার। তাদের এই প্রস্তাবটি মনে রাখা উচিত। তিনি আরো বলেন, গুম প্রতিরোধে বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও মানবাধিকার কাঠামোর মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। আন্তর্জাতিক মানবাধিকার আইন, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে বিচার বিভাগ ও তদন্ত সংস্থার সক্ষমতা বৃদ্ধি গুমের বিচার নিশ্চিতের মূল চাবিকাঠি।

আলোচনায় গুম প্রতিরোধে একটি স্থায়ী গুম প্রতিরোধ কমিশন গঠন, গুম প্রতিরোধে আইন প্রণয়ন, বিচার বিভাগের আওতায় স্বতন্ত্র তদন্ত সংস্থা প্রতিষ্ঠা, গুমসংক্রান্ত মামলার জটিলতা নিরসনে মনিটরিং সেল গঠন, জনসচেতনতা বৃদ্ধি, বিচারকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন, ভিক্টিমদের সাইকোলজিক্যাল ও লিগ্যাল সহযোগিতা নিশ্চিতকরণ, ভিকটিমদের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন, সন্ত্রাসবিরোধী আইনসহ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের প্রয়োজনীয় সংশোধন, অনলাইন জিডি সহজীকরণ, চিহ্নিত মামলাসমূহ অগ্রাধিকারভিত্তিতে নিষ্পন্ন করা, বিচারক ও ম্যাজিস্ট্রেটদের কাছে ভিক্টিমদের সহজে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ, ম্যাজিস্ট্রেটদের মিথ্যা মামলা নিরসন সংক্রান্ত ক্ষমতা প্রদান এবং বিচার বিভাগ ও কমিশনের মধ্যে তথ্য বিনিময়ের কাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ উঠে আসে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

1

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

2

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

3

গুপ্ত স্বৈরাচার রুখতে এখনই ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

4

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

5

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া ম

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

8

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: পুড়ে গেছে গুরুত্ব

9

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

10

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ড্র-এর পর মুখোমুখি হচ্ছে বিশ্বের স

11

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

12

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

13

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষে নির্বাচন করছেন অ্যাটর্নি

14

চার নারীর অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধ

15

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

16

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্

17

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

18

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

19

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

20