ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

রবিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ

ওশান নিউজ প্রতিবেদক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী রবিবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সমাবেশ চলবে। 

২৭ নভেম্বর বৃহস্পতিবার রাজশাহী নগরের কুমারপাড়ায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশ ঘিরে এরইমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা তাদের পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, রাজশাহী মহানগর ছাড়া বিভাগের অন্য সাত জেলার জামায়াতের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন। একই সঙ্গে অন্য ৭ দলের রাজশাহী বিভাগের ৮ জেলার নেতাকর্মীরাও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, সরকার শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি দিতে চাচ্ছে। আমরা নিম্নকক্ষেও পিআর চাচ্ছি। বিভিন্ন স্তরের প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে কাজ করছে। 

এই অবস্থা চলতে থাকলে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। তাই লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা সময়ের দাবি। 

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপা

1

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

2

বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ: দ্বিপক্ষীয় সম্পর্ক

3

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‍্

4

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

5

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

6

বিমানবন্দরে তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

7

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

8

জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতেই চাই: হাসনাত

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

11

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

12

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

13

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

14

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

15

প্রশাসনে রদবদল: তিন সচিবের দপ্তরে নতুন দায়িত্ব

16

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

17

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

18

শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে ঝলক: গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’

19

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

20