ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

ওশান নিউজ প্রতিবেদক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এক প্রতিনিধিদল বৈঠক করেছেন। 
আজ রবিবার (১২ অক্টোবর ) দুপুরে  সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন , ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ইইউ এর সাথে বাণিজ্য সম্প্রসারণের প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশ বাণিজ্য সম্ভাবনার সম্ভাব্যতা যাচাই ও বাণিজ্যিক তথ্য উপাত্ত বিশ্লেষণের পর বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং পরবর্তীতে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অগ্রসর হতে চায়। 
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন,  সম্পর্কোন্নয়নে বাণিজ্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উভয়েরই সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান,স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা,ডেনমার্কের রাষ্ট্রদূত,  ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার,ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা,জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনজা ক্রিস্টেন , ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিকো জামপ্রেল্লি,সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইভা স্মেডব্রেগ এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড এডভাইজর আবু সাইদ বেলাল উপস্থিত ছিলেন। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে গেলেন জুবাইদা রহমান

2

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিই

3

বন্ধ হাসপাতালের নির্মাণকাজ, বিল তুলে লাপাত্তা ঠিকাদার

4

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

7

বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর: ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

8

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

9

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চান ডা. তাহের

10

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

11

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২

12

নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

13

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

16

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে

17

ভোরে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

18

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

19

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

20