ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণবিজ্ঞপ্তি

ওশান নিউজ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন ১৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (৮ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সংস্থাগুলোর বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা দাখিলের আহ্বান জানানো হয়েছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবর লিখিতভাবে আপত্তি জমা দিতে হবে। আপত্তির নিয়মাবলি: আপত্তির সপক্ষে প্রমাণাদি দাখিল করতে হবে। 

আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মোট ছয় সেট আপত্তি জমা দিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপত্তির শুনানি শেষে ইসি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, এবং কমিশনের সিদ্ধান্তই সর্বশেষ বলে গণ্য হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি সংস্থা :

১. এসো জাতি গড়ি (এজাগ)

২. নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও)

৩. ডরপ (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর)

৪. হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন

৫. কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি

৬. দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস)

৭. রেসডো (রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)

৮. রাসটিক (রুরাল আনফরচুনেটস সেফটি তালিসম্যান ইল্যুমিনেশন কটেজ)

৯. বাঁচতে শেখা

১০. পাশা (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট)

১১. ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন

১২. মানব উন্নয়ন কেন্দ্র (মাউক)

১৩. বি-স্ক্যান (বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস)

১৪. যুব একাডেমি

১৫. এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)

১৬. উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ

এর আগে গত বৃহস্পতিবার ইসি ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয় এবং আরও ১৬টির বিষয়ে আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়। 

ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রাথমিক বাছাইয়ে কিছু আপত্তি ওঠায় ৭টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স

2

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

3

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

4

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

5

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

8

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

9

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

10

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

11

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

12

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

13

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলা: ১৭ জন গ্রেপ্তার, শনাক

14

সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে চাঞ্চল্যকর জ

15

নভেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

16

নিউ ইয়র্কে চার নায়কের মজার কাণ্ড: আহমেদ শরীফকে ‘কুপোকাত’

17

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

18

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

19

বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ: দ্বিপক্ষীয় সম্পর্ক

20