ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো খেলোয়াড়দের বড় মঞ্চ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক : : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আজ ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে 'ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা'

এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে নারীদের ৩টি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে রবিবার এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসারসহ মোট ৬৭টি টীম অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন নারী সাঁতারু, ১০৫ জন টীম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮১৬ জন অংশ নেবেন।

ওয়ার্ল্ড এ্যাকোয়াটিক্স এর ইভেন্ট অনুযায়ী এই প্রথমবার পুরুষ বিভাগে ৮০০ মি. ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০মি. ফ্রি স্টাইল এবং ৪x১০০ মিক্সড ফ্রি স্টাইল রিলে (পুরুষ ও মহিলা) এবং ৪x১০০ মিক্সড মিডলে রিলে (পুরুষ ও মহিলা) ইভেন্টগুলো জাতীয় সাঁতারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন ইভেন্টগুলোসহ সাঁতারে (পুরুষ-২০টি, নারী-২০টি ও মিক্সড রিলে- ২টি) মোট ৪২টি ইভেন্ট, ডাইভিংয়ে (পুরুষ-৩টি, নারী-৩টি) মোট ৬টি ইভেন্ট এবং ওয়াটার পোলোসহ সর্বমোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ ২৫ লাখ টাকা প্রদান করছে এবং বাকি টাকা ফেডারেশন বহন করবে।

সংবাদ সম্মেলনে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানান, এবার বিজয়ীদের মেডেলের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। স্বর্ণজয়ী সাঁতারু ২ হাজার টাকা, রৌপ্যজয়ী সাঁতারু ১ হাজার টাকা এবং ব্রোঞ্জজয়ী সাঁতারু ৫০০ টাকা পাবে। এছাড়া প্রতিটি জাতীয় রেকর্ডের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

আসন্ন এসএ গেমস সামনে রেখে প্রস্তুতি সম্পর্কে মাহবুবুর রহমান শাহীন বলেন, 'মিশরীয় কোচের অধীনে আমাদের পুরোদমে অনুশীলন চলছে। সাঁতারুরা বলছে এই কোচের অধীনে প্রশিক্ষণ নিতে পেরে তারা অনেক উপকৃত হচ্ছে।

এই কোচ দীর্ঘ সময় থাকলে সাঁতার তার হারানো জায়গায় ফিরে যাবে। তার চুক্তির মেয়াদ জানুয়ারি পর্যন্ত, তবে সাঁতারের ভালোর জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো দরকার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস, কোষাধ্যক্ষ মেজর মোহাম্মদ আতিকুর রহমান (অবসরপ্রাপ্ত), নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলাম এবং স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম খলিল পলাশ।                                                                                                                                                                                            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

1

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

2

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

3

ভোজ্যতেলের দাম বাড়ানো বেআইনি, সরকারের অনুমোদন ছিল না: বাণিজ্

4

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

5

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

6

বন্ধুর গায়ে হলুদে গ্ল্যামার ছড়ালেন কেয়া পায়েল

7

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারে সরকারের পূর্ণ প্রস্তু

8

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূল

9

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

নির্বাচন নিয়ে মানুষ আশাবাদী, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আ

12

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ

13

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

14

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্

15

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

18

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

19

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

20