ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

বিনোদন প্রতি‌বেদক : জনপ্রিয় পাঁচ অভিনেত্রীর আজ জন্মদিন। আজকের এই দিনে (১২ অক্টোবর) জন্মগ্রহণ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, সাবরিনা সুলতানা কেয়া এবং দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম।
এই জনপ্রিয় পাঁচ তারকা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। 
পাঁচ তারকার জন্মদিনে ভক্ত-অনুরাগী ছাড়াও কাছের মানুষের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হন তারা। সবাই সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
জানা গেছে, তাদের জন্মদিন নিয়ে কোনো তারকাই জমকালো আয়োজন নেই। পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন দিনটি বলে জানিয়েছেন তারা। চলুন জেনে নেওয়া যাক, আরও একবার পরিচিত হই : মেহের আফরোজ শাওন :  একজন অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী ও স্থপতি । তিনি ১৯৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনেত্রী জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তিনি দুই পুত্রের জননী। শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা পায়। পরিচালনাতেও তিনি দেখিয়েছেন তার পারদর্শিতা। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন শাওন। সোহানা সাবা : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু রুপালি পর্দাতেও কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। তার আলোচিত সিনেমার মধ্যে আছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি। প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী। তার প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে। এখানে অভিনয়ও করছেন সাবা। তিনি এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। সর্বশেষ একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন সোহানা সাবা।  সাবরিনা সুলতানা কেয়া : যশোরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কেয়া। ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। তার প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। এটি নির্মাণ করেছিলেন মনতাজুর রহমান আকবর। মৌসুমী হামিদ : ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু মৌসুমী হামিদের। টিভি ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করছেন তিনি। নাদিয়া আফরিন মিম : ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

1

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

2

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানা ৭ বছর, ব্রিটিশ এমপি টিউলিপ

3

ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায় জাতীয়

4

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

5

প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশপত্র

6

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প

7

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

8

চিকিৎসকদের সিদ্ধান্ত: লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

9

জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট : পরিবেশ

10

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

11

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

12

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

পাটভিত্তিক উৎপাদনে বাংলাদেশকে বিনিয়োগের আশ্বাস চীনের

15

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস

16

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

17

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

18

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

19

সাজিদের শেষ বিদায়ে অশ্রুসিক্ত নয়ন: হাজারো মানুষের ঢল

20