ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

ওশান নিউজ প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

আজ বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, সকাল ৭টার কিছু পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রিজন ভ্যানে করে এই ১৫ জন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

তারা সাধারণ পোশাকে ছিলেন। এরপর শুনানি শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই ১৫ জনের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত সেনা কর্মকর্তা। একজন কর্মকর্তা বর্তমানে অবসরকালীন ছুটিতে (এলপিআর) রয়েছেন। আদালতের নির্দেশে যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন এবং কর্নেল আনোয়ার লতিফ খান (এলপিআর)।

এছাড়া আছেন র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম।

তালিকায় আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক তিন কর্মকর্তা, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

এই ১৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা গুম, আটক, নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন। 

মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গোপন অভিযান, বেআইনি আটক, এবং নির্যাতনের মাধ্যমে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে।

আলোচ্য তিন মামলার একটিতে ১৭ জন, অপরটিতে ১৩ জন এবং তৃতীয় মামলায় কয়েকজন সাবেক বিজিবি ও পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তবে এই ১৫ সেনা কর্মকর্তা আগে থেকেই সেনা হেফাজতে ছিলেন। আজকের আদেশের পর তাদের হেফাজত থেকে সরাসরি কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

1

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

2

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

3

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

4

ঢাকায় নাহিদ-নাসীরুদ্দীন-ডা. তাসনিম লড়বেন ঢাকা-১১, ঢাকা-১৮

5

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

6

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

7

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

8

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

৫ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

11

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

12

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জ

13

৩১ অক্টোবরের মধ্যেই সরকারের হাতে যাবে পূর্ণাঙ্গ সুপারিশ: আলী

14

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

15

একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্

16

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

17

বিলুপ্ত ১২তম সংসদ সদস্যদের ৩১টি গাড়ি সরকারের কাছে হস্তান্তর

18

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

19

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

20