ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপা হচ্ছে। গুদামে আসতে শুরু করেছে। নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই। 

বই পাওয়া গেলেই বিতরণ শুরু হবে।    

আজ রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। 

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপপরিচালক নূরুল ইসলাম, পিটিআইয়ের সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

উপদেষ্টা আরো বলেন, হাওর একটি বিশেষ এলাকা।    

এখানকার শিক্ষার সমস্যা আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। 

আমাদের পরে যারা আসবেন, তারা যদি আমাদের কাজ এগিয়ে নেন, তাহলে হাওরসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে। 

সারা দেশে মিডডে মিল সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে।     

পরবর্তীতে সারা দেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি  শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদেররও সচেতনতা কামনা করেন উপদেষ্টা। 

তিনি বলেন, শুধু মেধাবী হলে হবে না। নৈতিকতায় উন্নতি করতে হবে। নৈতিক ও মানবিক না হলে আমাদের শিক্ষা কোনো কাজে লাগবে না।

পরে উপদেষ্টা সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধাবৃত্তি অনুষ্ঠানে বক্তব্য দেন।            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

1

প্রতারণা ও মারধরের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

2

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

3

রাজশাহীতে এনসিপির মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

4

সুষ্ঠু নির্বাচন দিতে দেশবাসীর কাছে ওয়াদা ইসির: সিইসি

5

শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে ঝলক: গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’

6

আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপ

7

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজস্ব সিদ্ধান্

8

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি

9

ফার্মগেট মেট্রো স্টেশনের পাশে দুর্ঘটনা: বিয়ারিং প্যাডের আঘা

10

ঢাবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে এটুআই-আইস

11

বন্ধ হাসপাতালের নির্মাণকাজ, বিল তুলে লাপাত্তা ঠিকাদার

12

ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে যোগ দি

13

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

14

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

15

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

16

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

17

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

18

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

19

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ‘কাভা কাপ’ শুরু বুধবার

20