ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। দেশের মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন, কিন্তু সেটি হয়নি।

৩১ অক্টোবর শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী দাখিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনিয়ম-লুটপাট, দুর্নীতি, গুম-খুন, নির্যাতনের কারণে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আস-সুফ্ফা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা সামছুল আলম লিটু ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, দলের পদ ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।

এ্যানি আরো বলেন, ইসলাম আমাদের মানবতার জন্য কাজ করা, কল্যাণের জন্য কাজ করা শিখিয়েছে। ইসলামে ন্যায় প্রতিষ্ঠা করা ও শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। 

ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহাব্বত, লক্ষ্মীপুর জেলা কনসার্স কনজ্যুমার অ্যাসোসিয়েশনের জেলা কো-অডিনের্টর আবুল হাসান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

1

ওশান ব্লু প্রোপার্টির এমডি নূরানী খাতুনের পিতা দরবেশ শেখ আর

2

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

3

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

4

সিলেটে অবতরণ করেই ফেসবুকে পোস্ট করলেন তারেক রহমান

5

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

6

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

7

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

8

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

9

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

10

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

11

বিমানবন্দরে তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

12

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে : তথ্য ও সম্প

13

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

14

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, দিনের তাপমাত্রা বাড়তে

15

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

16

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

17

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

18

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ড. আনিসুজ্জাম

19

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

20