ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ সিরিজ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : বাঁ-হাতি পেসার আতিকুর রহমান আকাশের চার উইকেট এবং ওপেনার শেখ জারিফ সিয়ামের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। 

সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ ৭৮ রানে এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলংকা ৬ উইকেটে জিতেছিল। তৃতীয় ম্যাচ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।

১২ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয় সফরকারী শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল।

বল হাতে আকাশ ১০ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন। জারিফ ৭ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। আগের ম্যাচেও অর্ধশতক এবং দুই উইকেট নেন জারিফ। 

জবাবে ৩৮ দশমিক ৫ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। আগের ম্যাচে ৫২ রান করা জারিফ আজ ৫১ রান করেন। ইনিংসে তিনটি চার এবং দুটি ছক্কা হাঁকান তিনি। মিডল অর্ডার ব্যাটার আদ্রিতো ঘোষও দলের জয়ে অবদান রাখেন। ৪টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন তিনি।

জারিফ ও আদ্রিতো ফেরার পর আকাশের অপরাজিত ৩৩ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, তিন দিনের দুই ম্যাচ যুব সিরিজ ১-১এ ড্র করে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৭ দল।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন

1

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

2

জাতীয় নাগরিক জোটের দাবি: উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে

3

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

4

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

5

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

6

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

7

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ: টিকে থাকার বড় চ্যালেঞ্জ

8

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশ

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

11

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

12

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির

13

ভিভো ভি৬০ লাইট এ মুগ্ধ প্রযুক্তিপ্রেমীরা

14

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

15

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: নিহতের সংখ্যা বেড়ে ২০

16

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

17

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

18

অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লক্ষাধিক করদাতা : এনবিআর

19

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

20