ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনের তথ্য: দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

ওশান নিউজ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এতে নতুন করে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।  

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। 

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

আখতার আহমেদ জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন এই ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। 

দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।   

তিনি আরও বলেন, দাবি-আপত্তি শুধু নতুনভাবে যুক্ত ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্যদের বিষয়টি আগে নিষ্পত্তি হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট দ্বিতীয় ধাপের ভোটার তালিকা প্রকাশ করে ইসি। 

তখন দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৫৫, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।     

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

1

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

2

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

3

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত

4

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

5

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ড. আনিসুজ্জাম

6

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

7

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

8

ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স: কনভেনশনাল থেকে স্ম

9

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

10

সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে চাঞ্চল্যকর জ

11

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

12

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমা

13

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

14

উপদেষ্টা পরিষদের অনুমোদনে প্রকাশিত হলো ২০২৬ সালের সরকারি ছুট

15

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিই

16

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

17

গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

18

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

19

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং

20